News & Events

blog

সীমান্ত ব্যাংক পিএলসি এর বরিশাল শাখা ও এটিএম বুথ শুভ উদ্বোধন

22 Nov, 2026

সীমান্ত ব্যাংক পিএলসি এর বরিশাল শাখা ২২ নভেম্বর, ২০২৬ ইং তারিখে শহরের গোড়াচাঁদ দাস সড়কে শুভ উদ্বোধন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-৫ সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য জনাব অ্যাডভোকেট মজিবর রহমান সরওয়ার, এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীমান্ত ব্যাংক পিএলসি এর পরিচালক, পরিচালনা পর্ষদ ও চেয়ারম্যান, নির্বাহী কমিটি এবং বর্ডার গার্ড বাংলাদেশ এর অতিরিক্ত মহাপরিচালক (সদর) ব্রিগেডিয়ার জেনারেল মমতাজুর রহমান, বিজিবিএমএস, পিপিএমএস, এনডিইউ, পিএসসি এবং সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সীমান্ত ব্যাংক পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ নুরুল আজীম। জনাব আকন কুদ্দুসুর রহমান, প্রশাসক, জেলা পরিষদ, বরিশাল, জনাব মোঃ জিয়াউদ্দিন শিকদার, চেয়ারম্যান, বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ,  জনাব মোঃ আহসান হাবিব, বিভাগীয় কমিশনার (চলতি দায়িত্ব), বরিশাল, সীমান্ত ব্যাংকের হেড অব বিজনেস জনাব মোঃ শহিদুল ইসলাম সহ স্থানীয় ব্যবসায়ীগণ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উন্নত গ্রাহকসেবা এবং সময়োপযোগী বিভিন্ন স্কিমের মাধ্যমে সীমান্ত ব্যাংক সামনে এগিয়ে যাচ্ছে, যা বক্তাদের বক্তব্যে উঠে আসে। একই দিনে বরিশাল শহরের ফজলুল হক অ্যাভিনিউয়ে সীমান্ত ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন করা হয়। 

সীমান্ত ব্যাংক ক্ষুদ্র ও মাঝারি শিল্পের অর্থায়নের জন্য বিশেষায়িত ব্যাংকিং সেবা প্রদান করে আসছে। ওয়ার্ক অর্ডার ফাইন্যান্স, কর্পোরেট ব্যাংকিং এর আওতায় ওয়ার্কিং ক্যাপিটাল অর্থায়ন, প্রজেক্ট লোন, টার্ম লোন, ট্রেড ফাইন্যান্স এবং বৈদেশিক মুদ্রা লেনদেনে বিশেষ সুবিধা সহ নানা ধরনের ব্যাংকিং সেবা নিয়ে সীমান্ত ব্যাংক বরিশালের গ্রাহকদের পাশে থাকবে।

গ্রাহকদের চাহিদা বিবেচনায় সীমান্ত ব্যাংক রিটেইল ব্যাংকিং এর বিভিন্ন সেবা যেমন ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং, পার্সোনাল লোন, হোমলোন, কারলোন কৃষকদের জন্য জামানতবিহীন কৃষিঋণ, নারী উদ্যোক্তাদের জন্য জামানতবিহীন ঋণ, শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট ব্যাংকিং, রেমিটেন্স সেবা সহ নানা ধরনের সেবা চালু করেছে। সারাদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এবং প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে ব্যাংকিং সেবা পৌছে দিতে শাখা, উপশাখা এবং  এটিএম বুথ স্থাপন করছে সীমান্ত ব্যাংক যা দেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে বিশেষ অবদান রাখছে।

Live Chat Live Chat Live Chat

Accessibility Menu

Font size
+ -
Text Space/Line Height
+ +