News & Events

blog

সীমান্ত ব্যাংক এবং প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকা এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

01 Nov, 2026

সীমান্ত ব্যাংক এবং প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকা এর মধ্যে সম্প্রতি একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এই সমঝোতা স্মারকের আওতায় সীমান্ত ব্যাংকের সকল গোল্ড ও প্লাটিনাম ক্রেডিট কার্ড হোল্ডারগণ প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকা এর বিভিন্ন অফার গ্রহনের ক্ষেত্রে বিশেষ সুবিধা উপভোগ করবেন।

সীমান্ত ব্যাংকের হেড অব বিজনেস মোঃ শহিদুল ইসলাম এবং প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকা এর এক্সকো এবং টেকনিক্যাল সার্ভিসেস পরিচালক মোঃ আবুল বাশার খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সময় সীমান্ত ব্যাংকের হেড অব কার্ডস এন্ড এডিসি শরীফ জহিরুল ইসলাম, প্যান প্যাসিফিক সোনারগাঁও ঢাকা এর ফুড অ্যান্ড বেভারেজ পরিচালক মোঃ এমদাদুল আমিন, জনসংযোগ কর্মকর্তা লায়লা নূর চৈতি সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Live Chat Live Chat Live Chat

Accessibility Menu

Font size
+ -
Text Space/Line Height
+ +