News & Events

blog

সীমান্ত ব্যাংক এবং কক্সবাজার জেলা আইনজীবি সমিতি এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

29 Oct, 2026

সীমান্ত ব্যাংক এবং কক্সবাজার জেলা আইনজীবি সমিতি এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

সীমান্ত ব্যাংক পিএলসি এবং কক্সবাজার জেলা আইনজীবি সমিতি এর মধ্যে সম্প্রতি একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এই সমঝোতা স্মারকের আওতায় সীমান্ত ব্যাংক পিএলসি কক্সবাজার জেলা আইনজীবি সমিতি’র নিবন্ধিত সদস্যবৃন্দকে ক্রেডিট কার্ড সেবা প্রদান করবে।

সীমান্ত ব্যাংকের হেড অব বিজনেস মোঃ শহিদুল ইসলাম এবং কক্সবাজার জেলা আইনজীবি সমিতির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আবদুল মন্নান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সময় কক্সবাজার জেলা আইনজীবি সমিতি’র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আখতার উদ্দিন হেলালী, সহ-সাধারণ সম্পাদক (হিসাব) অ্যাডভোকেট মোঃ মহি উদ্দিন, সীমান্ত ব্যাংকের হেড অব কার্ডস এন্ড এডিসি শরীফ জহিরুল ইসলাম, কক্সবাজার শাখার ব্যবস্থাপক মোহাম্মদ মিলন মিয়া সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Live Chat Live Chat Live Chat

Accessibility Menu

Font size
+ -
Text Space/Line Height
+ +