News & Events

blog

সীমান্ত ব্যাংক পিএলসি এর নবনিয়োগপ্রাপ্ত প্রবেশনারি অফিসারদের প্রথম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

01 Nov, 2026

সীমান্ত ব্যাংক পিএলসি এর প্রথম ব্যাচের প্রবেশনারি অফিসারদের ওরিয়েন্টেশন ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের সম্মানিত চেয়ারম্যান ও বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, ওএসপি, বিএসপি, এসইউপি, বিজিবিএম, এনডিসি, পিএসসি, এমফিল।

প্রধান অতিথির বক্তব্যে সম্মানিত চেয়ারম্যান নবনিযুক্ত প্রবেশনারি অফিসারদের অভিনন্দন জানান এবং তাঁদের পেশাগত জীবনের পথচলা সম্পর্কে মূল্যবান দিকনির্দেশনা প্রদান করেন। তিনি ব্যাংকিং খাতে উৎকর্ষ অর্জনের জন্য পেশাদারিত্ব, সততা, নিষ্ঠা ও ধারাবাহিক দক্ষতা উন্নয়নের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি তিনি নবনিযুক্ত কর্মকর্তাদের সর্বোচ্চ পেশাগত অঙ্গীকার ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার এবং ব্যাংকের ধারাবাহিক অগ্রগতি ও প্রাতিষ্ঠানিক সাফল্যে অর্থবহ অবদান রাখার আহ্বান জানান। তিনি তাঁদের প্রত্যেকের সফল ও সম্ভাবনাময় কর্মজীবন কামনা করেন।

উক্ত অনুষ্ঠানে সীমান্ত ব্যাংক পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ নুরুল আজীম, বিজিবি’র অতিরিক্ত মহাপরিচালক (সদর) ও ব্যাংকের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মমতাজুর রহমান, বিজিবিএমএস, পিপিএমএস, এনডিইউ, পিএসসি, অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা) ও ব্যাংকের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ নওফেল মাহমুদ, এমফিল, এমপিএইচ সহ ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এই ওরিয়েন্টেশন প্রোগ্রামটি ব্যাংকের মানবসম্পদ উন্নয়ন কার্যক্রমের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। এর মাধ্যমে দক্ষ ও যোগ্য পেশাজীবি গড়ে তোলা ও দীর্ঘমেয়াদি কৌশলগত লক্ষ্য অর্জনে সীমান্ত ব্যাংক পিএলসি’র অঙ্গীকার প্রতিফলিত হয়েছে।

Live Chat Live Chat Live Chat

Accessibility Menu

Font size
+ -
Text Space/Line Height
+ +