Old Site

News & Events

blog

সীমান্ত ব্যাংক পিএলসি এর পক্ষ থেকে শাবিপ্রবি’কে মাইক্রোবাস প্রদান

24 Sep, 2026

সম্প্রতি সীমান্ত ব্যাংক পিএলসি এর পক্ষ থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) কে একটি মাইক্রোবাস প্রদান করা হয়। সীমান্ত ব্যাংক পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ নুরুল আজীম শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ খায়রুল ইসলাম এর কাছে মাইক্রোবাসটি হস্তান্তর করেন। এ সময় বর্ডার গার্ড বাংলাদেশ এর সেক্টর কমান্ডার (সিলেট) কর্নেল মোহাম্মদ সালাহ্উদ্দীন, পিএসসি, শাবিপ্রবি’র বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, রেজিস্টার, পরিবহন প্রশাসক, প্রভোস্ট, হিসাব পরিচালক, সহকারী প্রক্টরসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

মাইক্রোবাস হস্তান্তর অনুষ্ঠানে শাবিপ্রবি’র ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ খায়রুল ইসলাম বলেন, ”মাইক্রোবাসটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও শিক্ষা সংক্রান্ত যোগাযোগে নতুন মাত্রা যোগ করবে। সীমান্ত ব্যাংকের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।” তিনি দেশব্যপি সীমান্ত ব্যাংকের বিভিন্ন ইতিবাচক কার্যক্রমের প্রশংসা করে বলেন, ” আমাদের শিক্ষার্থীরা অত্যন্ত মেধাবী, আপনারা ব্যাংকিং ও প্রযুক্তির যে সকল অগ্রগামী পরিকল্পনার কথা ভাবছেন, সেগুলো বাস্তবায়নে আমাদের শিক্ষার্থীরা আগ্রহের সাথে কাজ করতে সক্ষম হবে”। সীমান্ত ব্যাংক পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ নুরুল আজীম তার বক্তব্যে ভবিষ্যতে সীমান্ত ব্যাংকের সামাজিক কল্যাণমূলক এবং ব্যাংকিং কার্যক্রমের পরিধি বৃদ্ধি করে বিশ্ববিদ্যালয়ের কল্যাণে অগ্রনী ভূমিকা রাখা এবং ব্যাংক ও বিশ্ববিদ্যালয়ের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরো উন্নয়নের আশাবাদ ব্যক্ত করেন।

Live Chat Live Chat Live Chat

Accessibility Menu

Font size
+ -
Text Space/Line Height
+ +