Old Site

News & Events

blog

সীমান্ত ব্যাংকের ১০ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

10 Sep, 2026

সীমান্ত ব্যাংক পিএলসি’র ১০ম বার্ষিক সাধারণ সভা ৯ সেপ্টেম্বর ২০২৬ ইং তারিখে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদরদপ্তরে শহীদ ক্যাপ্টেন আশরাফ হলে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান ও বর্ডার গার্ড বাংলাদেশ এর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, ওএসপি, বিএসপি, এসইউপি, বিজিবিএম, এনডিসি, পিএসসি, এমফিল। উক্ত সভায় ব্যাংকের পরিচালকবৃন্দের প্রতিবেদন, নিরীক্ষিত আর্থিক বিবরণী ও নিরীক্ষকের প্রতিবেদন অনুমোদিত হয়। উক্ত সভায় নিরীক্ষক নিয়োগ এবং পরিচালকবৃন্দের নির্বাচন সম্পন্ন হয়। 


ব্যাংকের চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী স্বাগত বক্তব্যে বর্ডার গার্ড বাংলাদেশ এর সদস্যদের কল্যাণ ও উন্নয়নের জন্য ব্যাংক কর্তৃক গৃহীত কিছু পদক্ষেপ ও তার বাস্তবায়ন অগ্রগতি তুলে ধরেন। তাঁর বক্তব্যে তিনি বলেন, ২০২৫ সালে ব্যাংকের পরিচালন মুনাফায় ৬.০৮% প্রবৃদ্ধি হয়েছে। মোট সম্পদের পরিমাণ ২৫.৭০% বৃদ্ধি পেয়ে ৪,১৪৯.৯১ কোটি টাকায় উন্নীত হয়েছে যার মধ্যে ঋণ এবং বিনিয়োগের প্রবৃদ্ধি হয়েছে যথাক্রমে ২৩.৩৭% এবং ৪১.০৮%। উক্ত বছরে ডিপোজিটের স্থিতি ২৯.২১% বৃদ্ধি পেয়ে ৩,২৭৬.১২ কোটি টাকায় উন্নীত হয়েছে। ব্যাংকের মূলধন পর্যাপ্ততা ২৫.০৭% যা রেগুলেটরি লিমিটের (১২.৫%) চেয়ে অনেক বেশি। ব্যাংকের ‘ইসলামি ব্যাংকিং উইন্ডো’ এবং ‘এজেন্ট ব্যাংকিং’ চালু করার জন্য গৃহীত পদক্ষেপ তিনি শেয়ারহোল্ডারদের অবহিত করেন।  ব্যাংকের প্রাথমিক গনপ্রস্তাব (IPO) নিয়ে তিনি বলেন, ব্যাংকের আর্থিক পরিস্থিতি সামগ্রিক বিশ্লেষণ করে ২০২৮ সালের মধ্যে আইপিও’র কার্যক্রম সম্পন্ন করা হবে।  


ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুল আজীম বলেন,  ২০১৬ সালে ৪০০ কোটি টাকা পরিশোধিত মূলধন নিয়ে ব্যাংকের যাত্রা শুরু করে আজকে তা উন্নীত হয়েছে ৫২৫ কোটি টাকায়। তিনি শেয়ারহোল্ডারদের আশ্বস্ত করে বলেন, সীমান্ত ব্যাংক তার লক্ষ্যে অবিচল থাকবে; পরিচালনা পর্ষদের সঠিক দিক নির্দেশনা ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের দক্ষতার মিশ্রণে পরিকল্পনা অনুযায়ী কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন সম্ভব হবে। তিনি ব্যাংকের পরিচালনা পর্ষদ, শেয়ারহোল্ডারবৃন্দ, গ্রাহক, বর্ডার গার্ড বাংলাদেশ এবং বাংলাদেশ ব্যাংকসহ সকল নিয়ন্ত্রক সংস্থার কাছে তাদের আস্থা ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। 


উক্ত সাধারণ সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের শেয়ারহোল্ডার, পরিচালক, বিজিবি’র উর্ধ্বতন কর্মকর্তা, ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তাসহ অন্যান্য স্টেকহোল্ডারবৃন্দ। উক্ত সাধারণ সভা সঞ্চালনা করেন ব্যাংকের কোম্পানি সচিব হোছাইন সুমন এফসিএস। 

Live Chat Live Chat Live Chat

Accessibility Menu

Font size
+ -
Text Space/Line Height
+ +