Old Site

News & Events

blog

সীমান্ত ব্যাংক পিএলসি এর ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

02 Sep, 2026

১ সেপ্টেম্বর, ২০২৬ ইং তারিখে সীমান্ত ব্যাংক পিএলসি এর প্রধান কার্যালয়ে ব্যাংকের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। বিগত ১০ বছরের পথচলায় সীমান্ত ব্যাংক ইতিমধ্যে সারাদেশে ২৮টি শাখা, ৮টি উপশাখা, ৩ টি সার্ভিস সেন্টার ও ৪৪ টি এটিএম বুথ স্থাপন করে গ্রাহকদের সেবা দিয়ে যাচ্ছে। বাণিজ্যিক কার্যক্রম শুরুর দিন থেকে সম্পূর্ণ দেশীয় কোর ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে রিয়েল টাইম অনলাইন ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে আসছে এ ব্যাংক। ব্যাংকের কার্যক্রম শুরুর বছর থেকেই গ্রাহক ও শেয়ারহোল্ডারদের আস্থার শীর্ষে অবস্থান করছে সীমান্ত ব্যাংক পিএলসি।

১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীমান্ত ব্যাংক পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ নুরুল আজীম। উক্ত অনুষ্ঠানে ব্যাংকের হেড অব বিজনেস মোঃ শহিদুল ইসলাম, হেড অব হিউম্যান রিসোর্সেস ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান, বিজিবিএম, পিএসসি (অবঃ) সহ সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সকল সদস্যবৃন্দ এবং প্রধান কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। সকল শাখা ও উপশাখায় একযোগে ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।

Live Chat Live Chat Live Chat

Accessibility Menu

Font size
+ -
Text Space/Line Height
+ +