Old Site

News & Events

blog

তথ্য প্রযুক্তি খাতের উন্নয়নে পুনঃ অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের সাথে সীমান্ত ব্যাংক পিএলসি’র অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর

17 Sep, 2026

বাংলাদেশ ব্যাংক ও সীমান্ত ব্যাংক পিএলসি’র মধ্যে সম্প্রতি তথ্যপ্রযুক্তি খাতে পুনঃ অর্থায়ন তহবিল হতে স্বল্পসুদে ও সহজ শর্তে ঋণ বিতরণের লক্ষ্যে অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই স্কীমের আওতায় তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে গ্রাহক পর্যায়ে ৪% সুদে সর্ব্বোচ্চ ১০ বছর মেয়াদে সর্বাধিক ৫০ কোটি টাকা অর্থায়ন করা হবে। উদ্যোক্তাদের সহায়তার মাধ্যমে তথ্য প্রযুক্তি খাতের উন্নয়ন করাই এই স্কীমের লক্ষ্য।

বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক জনাব এ. কে. এম. নূরুন্নবী এবং সীমান্ত ব্যাংক পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ নুরুল আজীম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক এবং সীমান্ত ব্যাংক পিএলসি এর সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 

Live Chat Live Chat Live Chat

Accessibility Menu

Font size
+ -
Text Space/Line Height
+ +