সীমান্ত ব্যাংক এবং ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

//
Posted By
/
Comment0
/
Categories

তারিখ: ২১ জুলাই, ২০২৬

সীমান্ত ব্যাংক পিএলসি এবং ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড এর মধ্যে সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এই সমঝোতা স্মারকের আওতায় ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড এর সেবা গ্রহনের ক্ষেত্রে সীমান্ত ব্যাংকের সকল গোল্ড এবং প্লাটিনাম ক্রেডিট কার্ড হোল্ডারগণ বিশেষ সুবিধা উপভোগ করবেন।

সীমান্ত ব্যাংক পিএলসি এর হেড অব বিজনেস মোঃ শহিদুল ইসলাম এবং ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড এর পরিচালক, অর্থ ও ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মোঃ মিজানুর রহমান সিদ্দিকী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সময় সীমান্ত ব্যাংক পিএলসি এর হেড অব কার্ডস এন্ড এডিসি শরীফ জহিরুল ইসলাম, ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেড এর পরিচালক (বিক্রয় ও বিপণন) মোঃ মাহমুদ হাসান, সহকারী পরিচালক (অর্থ) প্রদীপ কুমার সাহা সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।