সীমান্ত ব্যাংক পিএলসি এবং বিডা এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

//
Posted By
/
Comment0
/
Categories

তারিখ: ২০ এপ্রিল, ২০২৬

সীমান্ত ব্যাংক পিএলসি এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এর মধ্যে সম্প্রতি বিডার প্রধান কার্যালয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত  হয়েছে। এই সমঝোতা স্মারকের আওতায় বিনিয়োগকারীরা বিডার অনলাইন ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) পোর্টালে অনলাইনে ব্যাংক হিসাব খোলা এবং বিদেশী বিনিয়োগকারীদের জন্য অস্থায়ী ব্যাংক হিসাব খোলার সহ গুরুত্বপূর্ণ সেবা সীমান্ত ব্যাংক পিএলসি এর মাধ্যমে গ্রহন করতে পারবেন।

 

বিডার নির্বাহী সদস্য এয়ার কমোডর মো. শাহারুল হুদার সভাপতিত্বে সীমান্ত ব্যাংক পিএলসি এর হেড অব বিজনেস মোঃ শহিদুল ইসলাম এবং বিডার মহাপরিচালক জীবন কৃষ্ণ সাহা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। উক্ত আয়োজনে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মো. শাহীনুজ্জামান, সীমান্ত ব্যাংক পিএলসি এর হেড অব আইটি মনজুর মাছউদ সহ বিডার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ ও সহজতর ব্যাংকিং সেবা নিশ্চিত করার লক্ষ্যে সীমান্ত ব্যাংক পিএলসি ((www.shimantobank.com) এর অঙ্গীকার এই চুক্তির মাধ্যমে প্রতিফলিত হয়েছে।